ধোবাউড়ায় অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে মাঠে প্রশাসন ও বিএনপি, সীমান্তে টহল জোরদার – MZamin
ময়মনসিংহের ধোবাউড়ায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় সক্রিয় হয়েছে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার বিকাল থেকে সীমান্ত এলাকায় তৎপরতা শুরু করেন তারা।