চকরিয়ায় অগ্নিকাণ্ডে হাফেজ দুই ভাইয়ের মৃত্যু – MZamin
চকরিয়ায় অগ্নিকাণ্ডে একই পরিবারের দুই হাফেজ ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ছোট ভাইয়ের মৃত্যুর পর তার দাফন সম্পন্ন হওয়ার আগেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান বড় ভাই।



