নেত্রকোনায় বিএনপির কার্যালয় ও দুই রেলস্টেশনে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ – MZamin
নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এবং দুই রেলস্টেশনে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে অতিথপুর রেলস্টেশনে পেট্রল ঢেলে আগুন দেয়ার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।