বিএনপির রাজনৈতিক উদাসীনতার সুযোগ নিচ্ছে কারা? – MZamin
একটি রাজনৈতিক দলের ক্ষতি সবসময় তার প্রতিপক্ষ ঘটায় না। কখনো কখনো দলের ভেতরে এমন সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়, যারা দলটির নাম ব্যবহার করে ক্ষমতার সুবিধা নেয়, অথচ দলটির আদর্শ, ইতিহাস, রাজনৈতিক সংগ্রাম ও সাংগঠনিক ভিত্তির সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত দুর্বল।
