খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা – MZamin
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। তবে বড় ধরনের ক্ষতি হওয়ার আগে সেটি নিভিয়ে ফেলা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পৌনে ১২টার দিকে একটি মোটরসাইকেলে এসে দুই যুবক সিটি কর্পোরেশনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে।


