খুলনায় এসআরবি’র সঙ্গে মাদক কারবারিদের গুলিবিনিময় – MZamin
খুলনায় মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চলাকালে মাদক কারবারি ও সন্ত্রাসীদের সঙ্গে এসআরবি-৬ এর সদস্যদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাতে নগরীর দৌলতপুরের পুরাতন সাতক্ষীরা রোড সংলগ্ন কেডিএ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।



