গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ – MZamin
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে আজও বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-গাজীপুর মহাসড়কে সড়কে যান চলাচল ব্যাহত হয়।

