গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নে রাজি নয় ভারত – MZamin
ভারত-বাংলাদেশ গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বর ৩০ বছর পূর্ণ হওয়ার পর শেষ হতে যাচ্ছে। কিন্তু সেই চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনায় কোনও অগ্রগতি নেই। এরই মধ্যে ভারত সরকার সেটিকে আর নবায়ন না করার পরিকল্পনা করেছে বলে বিভিন্ন সরকারি সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।


