গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ – MZamin
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার সকালে কোনাবাড়ি-কাশিমপুর আঞ্চলিক সড়কে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইন-শৃঙ্খলা বাহিনী।


