মিয়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ – MZamin
যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এর একদিন আগেই যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় এবং লাখ লাখ যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন।


