মিশরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সালাহ – MZamin
রেকর্ড ভাঙাই যেন অভ্যাসে পরিণত করেছেন মোহাম্মদ সালাহ। এবার দেশের ফুটবল ইতিহাসে নতুন উচ্চতায় উঠলেন মিশরের এই তারকা ফরোয়ার্ড। মালাবির বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে জোড়া গোল করে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন সালাহ।


