রংপুরে ডাম্প ট্রাকের পেছনে বাসের ধাক্কা নিহত ৪ – MZamin
রংপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটিতে থাকা তিন নারীসহ অন্তত ১৫ জন আহত হন। বুধবার ভোর ৬টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

