ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু – MZamin
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন।

