জয়পুরহাটে শতবর্ষের ঐতিহ্য নবান্ন উৎসবে জামাইদের মাছের মেলা
নতুন ধান ঘরে উঠেছে। উঠানে উঠানে চলছে নবান্নের আয়োজন। কোথাও পিঠা-পায়েস, কোথাও নতুন চালের ভাত। বাড়িতে বাড়িতে আসতে শুরু করেছেন মেয়ে-জামাই ও আত্মীয়স্বজন। তবে জয়পুরহাটের কালাইয়ে নবান্নের আনন্দে যোগ হয়েছে বাড়তি এক আয়োজন।


