ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, আর্জেন্টিনা ও ব্রাজিল কততম?
মাঠের লড়াইয়ে হারলেও র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। অন্যদিকে, ইতিহাস গড়েছে মরক্কো। প্রথমবারের মতো উঠে এসেছে ফিফা র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে। বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত ফিফার সর্বশেষ পুরুষদের র্যাঙ্কিংয়ে বড় কোনো পরিবর্তন না এলেও কয়েকটি দলের অবস্থানে হয়েছে রদবদল।


