গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ, দুই মহাসড়ক অবরোধ
বেতন বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল গাজীপুর। শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ আর আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাকশনে তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। এদিকে, শিল্পাঞ্চল এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ প্লাটুন বিজিবি ও ৭ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছে।
