সতর্ক বিনিয়োগকারীরা বাড়ছে না আস্থা
ধারাবাহিক দরপতনের ধাক্কা সামলে ধীরে ধীরে ঊর্ধ্বমুখীর পথে দেশের পুঁজিবাজার। গত সপ্তাহ থেকেই বাজারে দরপতনের তীব্রতা আগের তুলনায় অনেকটা কমেছে। তবে সামনের দিনগুলোতে বাজার কোন দিকে যাবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি বলে মন্তব্য করছেন বাজারসংশ্লিষ্টরা।



