বিপর্যস্ত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ঘরে ঘরে ডেঙ্গুর হানা
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ননদকে দেখতে এসেছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা মরিয়ম। তার স্বামী প্রবাসে থাকেন। শ্বশুর-শাশুড়িসহ পরিবারের প্রায় সব সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।

