কোথায় হবে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল?
২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল কোথায় হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে স্পেন। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান জানিয়ে দিয়েছেন, ফাইনাল আয়োজনের লক্ষ্য থেকে একচুলও সরবে না স্পেন।


