গোপালগঞ্জে বিএনপির কার্যালয়-গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদরে বিএনপির অস্থায়ী কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়েছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।



