কাশিয়ানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ, বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা বিএনপির কার্যালয়, গ্রামীণ ব্যাংক ও একটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে।


