উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ একই এলাকায় কার্যত স্থির রয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামী শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা নাগাদ ‘অতি প্রবল ঘূর্ণিঝড়’ হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।


