ঢাকায় নেতাকর্মীদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জামায়াতের প্রীতি সম্মেলন
ঢাকায় অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়া জেলার ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের নিয়ে প্রীতি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।



