ময়নাতদন্তে ধর্ষণের প্রমাণ পেয়েছে আদালত: হাইকোর্ট
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) মামলার আপিলের রায় ঘোষণার সময় আদালত এ পর্যবেক্ষণ দেন।



