সাঈদ খোকনের প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ, আদালত প্রাঙ্গণে ঝাড়ু মিছিল
জুলাই আন্দোলনে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে নেওয়ার সময় তাঁর প্রিজনভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও ঝাড়ু মিছিল করেছেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।


