রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু
পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনে ইতিহাসের নতুন এক অধ্যায়ে প্রবেশ করল বাংলাদেশ। দেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র হিসেবে পাবনার রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সফলভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।


