আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে জায়গা দিয়ে সংকটে বিএনপি: নাহিদ ইসলাম
জাতীয় ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার। এর পরিণতিতে এখন বিএনপি নিজেই সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।



