ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুট ছাড়াল ঢেউ, সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার বিশাল ঢেউ আঘাত হেনেছে। এতে উপকূলীয় সৈকত প্লাবিত হওয়ার পাশাপাশি স্থানীয় সড়ক পানিতে ডুবে গেছে। ঢেউয়ের তীব্রতায় বেশ কয়েকটি জনপ্রিয় পিয়ার ও জেটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
