স্লিপার বাসের নীতিমালা করতে হাইকোর্টের রুল
সড়কে স্লিপার বাস চলাচলের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব বাস পরিচালনা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা তৈরির নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

