‘কার্ড নয়, বেড়িবাঁধ চাই’ দাবিতে নদীতীরে হাজারো মানুষের মানববন্ধন
‘স্যার, মোরা কার্ড চাই না, বেড়িবাঁধ চাই। বেড়িবাঁধ দিয়া মোগো বাড়িঘর, জমিজমা বাঁচান। সাতবার বাড়ি ভেঙেছে, সাতবার সরিয়েছি। একমাত্র ধানক্ষেতটিও ভাঙছে।’ এভাবেই সুগন্ধা নদীর ভাঙনে নিঃস্ব হওয়ার কষ্টের কথা তুলে ধরেন বরিশালের বাবুগঞ্জের উত্তর রাকুদিয়া গ্রামের ষাটোর্ধ্ব কৃষক আইয়ুব আলী।
