টুঙ্গিপাড়ায় পৌর বিএনপি সভাপতির বাড়িতে আগুন, একাধিক কার্যালয়ে ভাঙচুর
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একই দিন উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়, নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


