গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধের চেষ্টা
গাজীপুরে তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকেরা। রোববার (১৫ নভেম্বর) সকালে কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
