বগুড়ায় বিএনপি কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
বগুড়ার ধুনটে বিএনপির কর্মিসভায় ককটেল বিস্ফোরণ, দলীয় কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় গোলজার হোসেন (৫৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
