বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপে আগ্রহী ভারত
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। এ লক্ষ্যে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত বৈঠক ও উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটি।


