ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি ও কারিগরি সরঞ্জাম
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ থেকে বের হওয়া প্রাকৃতিক গ্যাসের আগুন ১৮ দিন ধরে জ্বলছে। এবার সেই আগুন নিয়ন্ত্রণে আনতে আধুনিক যন্ত্রপাতি ও কারিগরি সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।


