কয়েক ঘণ্টার অচলাবস্থা শেষে যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচল শুরু
জনকন্ঠ অনলাইন ডেস্ক : কয়েক ঘণ্টার অচলাবস্থা (গ্রাউন্ড স্টপ) কাটিয়ে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে। এই ফ্লাইট বিপর্যয়ের পেছনে কোনো সাইবার হামলা বা মাইক্রোসফটের বড় কোনো কারিগরি ত্রুটির (আউটেজ) সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা।

