পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের সভা ১৬ নভেম্বর
তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরিতে আগামী ১৬ নভেম্বর বসছে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা। রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরের কার্যালয়ে সকাল ১১টায় সভাটি অনুষ্ঠিত হবে।



