রমজানে ৪০ লাখ মানুষকে কম দামে পণ্য দেবে টিসিবি
আসন্ন রমজানে নিম্নআয়ের মানুষের জন্য সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিধি বাড়াচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এবার সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে পণ্য বিক্রির পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।


