মাভাবিপ্রবিতে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৩ বহিরাগত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তিন বহিরাগতকে আটক করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে থেকে তাদের আটক করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
