নেত্রকোণার সেই মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে খালাস দেওয়া হয়েছে।


