সেন্টমার্টিন পৌঁছলো পর্যটকবাহী জাহাজ: পর্যটকদের ফুল দিয়ে বরণ
সেন্টমার্টিনে পৌঁছেছে চলতি বছরের পর্যটন মৌসুমের প্রথম পর্যটকবাহী জাহাজ। এসময় পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নেন দ্বীপের বাসিন্দারা।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে এমভি বার আউলিয়া জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশে রওয়ানা হয়।

