সন্ধ্যা ৬টার পর পদ্মা সেতু এলাকায় নৌযানে পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
পদ্মা সেতুর মাওয়া প্রান্ত ও শিমুলিয়া ঘাট এলাকায় সন্ধ্যা ৬টার পর নৌযানে পর্যটকদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। নদীপথে দুর্ঘটনা এড়ানো এবং পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


