পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদনের সময় বাড়ল
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর আওতাধীন কোম্পানিগুলোতে ৯ম ও ১০ম গ্রেডে কর্মকর্তা নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।


