মেয়েকে বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা শুধু অর্থের
চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করেছিল আদৃতা দাস। কিন্তু কিডনির জটিল রোগে থমকে গেছে তার স্বপ্ন। এখন বেশিরভাগ সময় কাটে বিছানায়। মেয়েকে বাঁচাতে নিজের একটি কিডনি দিতে প্রস্তুত মা শিল্পী দাস।

