যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন অধ্যায়, স্পিকার পদে মনোনয়ন পেলেন প্রথম কৃষ্ণাঙ্গ প্রার্থী হাকিম
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) স্পিকার পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন হাকিম জেফরিস। দলটির মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে এই পদে দায়িত্ব নেওয়ার পথে আরও এক ধাপ এগিয়েছেন নিউইয়র্কের এই আইনপ্রণেতা।

