মসজিদে ‘মারধর-চুরি’: বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে
প্রবাস ফেরত এক ব্যবসায়ীকে বায়তুল মোকাররম মসজিদে মারধরসহ ৩০ হাজার টাকা চুরির মামলায় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।


