আলোকিত শিশু ১৮-র জয়গান’: বিশেষ শিশুদের নিয়ে দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত
বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রারম্ভিক শিশু বিকাশে ১৮ বছর ধরে কাজ করে চলা প্রতিষ্ঠান ‘আলোকিত শিশু’-র ১৮ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে “আলোকিত শিশু ১৮-র জয়গান” শীর্ষক দিনব্যাপী বার্ষিক উৎসব।


