কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়ের পথঘাট
উত্তরের জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। হিমালয় থেকে বয়ে আসে হিমেল হাওয়া আর ঘন কুয়াশা পঞ্চগড়ে বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা। বুধবার (১৮ নভেম্বর) সকাল নয়টায় জেলা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


