বিদেশি কর্মীদের গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
বিদেশি কর্মীদের নিয়োগদাতার স্পনসরশিপে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর। নতুন প্রস্তাব কার্যকর হলে বিদেশি কর্মী নিয়োগের আগে যোগ্য মার্কিন কর্মীদের খুঁজে বের করতে নিয়োগদাতাদের আরও কঠোর শর্ত পূরণ করতে হবে।


