রিয়াদ-দাম্মামের ১৯৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩,৩৭৯ জন যাত্রী
ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের ১৯৮ টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে হয়েছে ২৩ হাজার ৩৭৯ জন যাত্রী। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে , গত ১০ অক্টোবর থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ১২১টি সরাসরি ফ্লাইট এবং ৭৭ টি ট্রানজিট ফ্লাইট।


